স্টাফ রিপোর্টার॥ যশোরের বেনাপোল সীমান্ত থেকে রোববার রাতে ২৫ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্য্বসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব জানায়. গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন (এক্স) বিএন এর নেতৃত্বে একটি দল বেনাপোল পোর্ট থানার বারপোতা বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের পাশে গ্রামীণ ফোনের টাওয়ারের সামনে রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী মজনু সরদারকে ২৫ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। জব্দ আলামত ও আটক আসামিকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




