রামনগরে রেজাউল হাসানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কুয়াদা (যশোর) সংবাদদাত্ া॥ যশোর সদর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রেজাউল হাসানের আত্মার মাগফিরাত কামনায় রামনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। গতকাল সোমবার বাদ আছর রাজারহাট নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মোহাম্মাদ ইসহক, সদর উপজেলা বিএনপি সভাপতি নুর-উন নবী, মরহুমের বোন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুল আজিজ, সহসভাপতি নূর মোহাম্মদ মুন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, যুগ্ম-সম্পদক শহিদ আল-মামুন, সাংগঠনিক মোসলেম উদ্দীন, বিএনপি নেতা মাসুদুর রহমান শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট, যুগ্ম সম্পাদক রাজু আহম্মেদ, ইউনিয়ন যুবদল সভাপতি সিরাজ মোল্লা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাজীব প্রমুখ। দোয়া পরিচালনা করেন, নাফিজা জামে মসজিদের ইমাম মাও. আব্দুল হাই। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন বিএনপি নেতা রেজাউল হাসান।

ভাগ