বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ফুলবাড়ীগেটে মিছিল-সমাবেশ

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খুলনার খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ফুলবাড়ীগেট দলীয় কার্যালয় থেকে বের হয়ে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট-মাইলপোস্ট এবং মীরেরডাঙ্গা পেট্ট্রোলিয়াম পাম্প সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার মনিরুল ইসলাম, আলহাজ শেখ মনিরুল ইসলাম প্রমুখ।

ভাগ