স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে যশোর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী। সভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, সহ-সভাপতি অধ্যাপক আব্দর হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহিন, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম কামাল, কোষাধ্যক্ষ আব্দুর রহিম প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন। সভায় সদর উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ সাবেক চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।





