স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলা যুবদল নেতা কবির হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। বিবৃতিদাতারা হলেন জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু প্রমুখ।




