বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে দশ বছর বয়সী ছাত্র হাসিব হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে মাদ্রাসার শিক্ষকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মাদ্রাসার আরবির সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান (৫৫) ও বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদারকে (৪৫)। সোমবার সকালে মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডের কাছে রহমতিয়া শিশু সদন হাফেজী ও কওমী মাদ্রাসা থেকে পুলিশ এই দুজনকে গ্রেফতার করে। তাদের মোরেলগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার রাতে মাদ্রাসা ছাত্র হাসিব হত্যার ঘটনায় শিশুটির মা তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল সকালে মাদ্রাসা ক্যাম্পাস থেকে শিশু শিার্থী হাসিব শেখের মরদেহ উদ্ধার করা হয়। সে সময় শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। শুরু থেকেই পুলিশ এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে। হাসিব জেলার মোরেলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বারইখালী এলাকার সোবাহান শেখের ছেলে। সে রহমতিয়া শিশু সদন হাফেজী ও কওমী মাদ্রাসার নাজেরানা কোরআন বিভাগের শিার্থী ছিল। সে মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে সেখানে থেকেই পড়ালেখা করছিল। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মাদ্রাসা শিার্থী হাসিব হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মাদ্রাসার শিক হাফিজুর ও বাবুর্চি সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে। এই দুজনের কথা বার্তা অসংলগ্ন হওয়ায় সোমবার সকালে মাদ্রাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, শিশুটিকে কারা কী কারণে হত্যা করল তা উদ্ঘাটনে তদন্ত চলছে। আমরা যে তথ্য পাচ্ছি তা তদন্তের স্বার্থে এখনই বলব না। পরে সব জানানো হবে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে।





