আন্তর্জাতিক সংবাদ

ভারতে ‘রহস্যময়’ অসুস্থতায় ৩০০ হাসপাতালে, ১ জনের মৃত্যু
লোকসমাজ ডেস্ক॥ ভারতের অন্ধ্রপ্রদেশের ইলুরু শহরে ‘রহস্যময়’ অসুস্থতায় একজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৩০০ জন। অসুস্থদের মধ্যে খিঁচুনি, হঠাৎ সংজ্ঞা হারিয়ে ফেলা, কাঁপুনি ও মুখে ফেনা তোলার মতো লণ দেখা যাচ্ছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। যে রোগী মারা গেছেন তিনি ইলুরু সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপগুলোও ‘রোগটির’ বিষয়ে কিছু জানাতে পারছেন না। কেন বিস্তৃত একটি এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে এই অসুস্থতা দেখা দিল, সে বিষয়ে নিশ্চিত হতে পারছেন না তারা। শনিবার ইলুরুর চারটি পৃথক এলাকায় ৪৫ জনের মধ্যে এসব লণ প্রকাশ পায়। তারপর থেকে বিভিন্ন এলাকায় অসুস্থ হয়ে পড়া প্রায় ৩০০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৪৬ জন শিশু ও ৭০ জন নারী। হাসপাতালে ভর্তি হওয়া সবার কোভিড-১৯ পরীার ফল নেগেটিভ এসেছে। রোগীরা চোখ জ্বালাপোড়ার কথা জানিয়েছেন বলে ইলুরু সরকারি হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন। অসুস্থদের প্রত্যেকের স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে; কিন্তু কী থেকে এমন হয়েছে তা স্পষ্ট নয়। দূষিত পানি বা খাবার থেকে এমন হওয়ার সম্ভাবনা বাতিল করে দিচ্ছে স্থানীয় কর্তৃপগুলো। এই স্বাস্থ্য সমস্যার রহস্য ভেদ করতে দিল্লির এআইআইএমএসের একটি বিশেষজ্ঞ দল ও ইলুরুর সরকারি চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। রোগীদের সেরিব্রাল-স্পাইনাল ফুইডের নমুনা বিশাখাপত্তনম ও বিজয়াওয়াডার পরীাগারগুলোতে পাঠানো হয়েছে। এই পরীার রিপোর্টগুলো পাওয়ার পর অসুস্থতার প্রকৃত কারণ বোঝা যাবে বলে আশা করছে স্থানীয় কর্তৃপ।

ইন্দোনেশিয়ায় গোলাগুলিতে কট্টরপন্থি ইমামের ৬ সমর্থক নিহত
লোকসমাজ ডেস্ক॥ ইন্দোনেশিয়ার একজন কট্টরপন্থি ইমামের সন্দেহভাজন ছয় সমর্থক পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার প্রথম প্রহরে একটি মহাসড়কে ঘটনাটি ঘটেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাকার্তার পুলিশ প্রধান ফাদিল ইমরান। ফাদিল জানান, কট্টরপন্থি ইমাম ও ইসলামিক ডিফেন্ডার ফ্রন্টের (এফপিআই) প্রধান রিজিক শিহাবের সমর্থকদের বহন করছে এমন ধারণা থেকে ওই মহাসড়কে একটি গাড়িকে অনুসরণ করার এক পর্যায়ে পুলিশের একটি গাড়ির ওপর হামলা চালানো হয়, এতে দুপরে মধ্যে গোলাগুলিতে ওই ছয় জন নিহত হন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় রণশীল ইসলামি দল এফপিআই সম্প্রতি রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়ে উঠেছে। রাষ্ট্রীয় আদর্শের প্রতি অবজ্ঞা প্রদর্শন ও পর্নোগ্রাফির অভিযোগ আনার পর দলটির ৫৫ বছর বয়সী প্রধান রিজিক ২০১৭ সালে দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে সৌদি আরব চলে গিয়েছিলেন। তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তার সমর্থকরা। তার সুনাম নষ্ট করার জন্যই এসব করা হয়েছে বলে অভিযোগ তাদের। কয়েক বছর বিদেশে স্বেচ্ছা নির্বাসনে থাকলেও রিজিকের জনপ্রিয়তা কমেনি বলে ধারণা পর্যবেক মহলের। গত মাসে নির্বাসন ছেড়ে দেশে ফিরে আসেন তিনি। যখন রাজধানী জাকার্তায় এসে নামেন তখন সাদা ইসলামি জোব্বা পরা তার হাজার হাজার সমর্থক বিমানবন্দরের সামনের রাস্তায় ভিড় করেন। করোনাভাইরাসজনিত বিধিনিষেধ অগ্রাহ্য করে তারা ইমামের হাতে চুমু খাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করেন। ১৯৯৮ সালে ইন্দোনেশিয়ার সাবেক স্বৈরাচারী শাসক সুহার্তোর পর পতন হওয়ার পর থেকে এটিই ছিল জাকার্তায় সবচেয়ে বড় সমাবেশ। দেশে ফিরে আসার পর রিজিক তার পরিকল্পনা তুলে ধরে ‘নৈতিক ধর্মযুদ্ধ’ শুরু করার ঘোষণা দিয়েছেন আর কয়েক সপ্তাহের মধ্যে কিছু রাজনীতিক ও বিরোধীদলীয় নেতার সঙ্গে সাাৎ করেছেন। মহামারীর মধ্যে স্বাস্থ্য প্রটোকল না মানায় রিজিকের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। এই তদন্তের সূত্র ধরেই তার সন্দেহভাজন ওই সমর্থকদের অনুসরণ করছিল তারা। সোমবারের ওই প্রাণঘাতী সংঘর্ষের বিষয়ে মন্তব্যের জন্য তাৎণিকভাবে এফপিআইয়ের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। ইন্দোনেশিয়া ছাড়ার আগে রিজিক কট্টরপন্থি ‘২১২’ আন্দোলনের প্রধান ছিলেন। এই আন্দোলন জাকার্তার সাবেক খ্রিস্টান গভর্নর বাসুকি তাহাজা পুরনামার বিরোধিতায় আন্দোলনে নেমেছিল। পুরনামা, যিনি ‘আহোক’ নামেই বেশি পরিচিত, ইসলাম অবমাননার দায়ে অভিযুক্ত হয়ে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

কোভিড-১৯: পাকিস্তানে অক্সিজেন স্বল্পতায় ৬ রোগীর মৃত্যু
লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তানে অক্সিজেন স্বল্পতার কারণে একটি হাসপাতালে ছয় করোনাভাইরাস রোগীর মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, নতুন অক্সিজেন সিলিন্ডারের দৈনিক সরবরাহ না আসায় শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় পেশোয়ারের খাইবার টিচিং হাসপাতালে সমস্যা দেখা দেয়, তখন ভেন্টিলেটরের প্রয়োজনীয় চাপ সরবরাহ করতে অসমর্থ হয় ৩০০টি ব্যাকআপ সিলিন্ডার। এতে করোনাভাইরাস ওয়ার্ডের পাঁচ রোগী ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) এক রোগী মারা যান বলে সরকারি এ হাসপাতালটির একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন। মৃত রোগীরা সবাই পূর্ণবয়স্ক বলে জানিয়েছেন কর্মকর্তারা। রোগীদের স্বজনরা জানিয়েছেন, হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা অক্সিজেনের জন্য হাসপাতাল কর্মীদের কাছে কাকুতিমিনতি শুরু করেন। কোভিড-১৯ আক্রান্ত মা-র সঙ্গে হাসপাতালে থাকা মুরীদ আলি বিবিসি উর্দুকে বলেন, “আমাদের রোগীদের বাঁচানোর জন্য হাসপাতালজুড়ে ছুটাছুটি শুরু করি আমরা, চিকিৎসা কর্মীদের কাছে ভিা চাই।” শেষে কিছু রোগীকে জরুরি বিভাগে সরিয়ে নেওয়া হয়, তখনও সেখানে সরবরাহকৃত কিছু অক্সিজেন অবশিষ্ট ছিল বলে জানিয়েছেন তিনি। পরে সেগুলোরও চাপ কমে আসলে কয়েকজন রোগী মারা যান। বহু রোগীর অবস্থার অবনতি হয়ে সঙ্কটজনক পর্যায়ে চলে যায়।শেষ পর্যন্ত রোগীদের স্বজনদের অক্সিজেন সিলিন্ডার কিনে আনার চেষ্টা করতে বলেন হাসপাতালটির কর্মীরা, কিন্তু মাত্র কয়েকজন তা করতে পারেন বলে জানিয়েছেন আলি। হাসপাতাল কর্তৃপ অক্সিজেন স্বল্পতার জন্য সরবরাহের দায়িত্বে থাকা কোম্পানিকে দায়ী করেছে। তারপরও হাসপাতালের কয়েকজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। দেরি হওয়া ওই অক্সিজেন সরবরাহ রোববার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এসে পৌঁছলে সঙ্কট কাটতে শুরু করে। অক্সিজেনের এই স্বল্পতাকে ‘অপরাধপূর্ণ অবহেলা’ বলে বর্ণনা করেছেন হাসপাতালটির কর্মকর্তারা। এক তদন্তে দেখা গেছে, ওই সময় হাসপাতালের অক্সিজেন প্লান্টে যাদের দায়িত্বে থাকার কথা সেই কর্মীরা উপস্থিত ছিলেন না এবং সেখানে থাকা অক্সিজেন ট্যাঙ্কটি নিয়মিতভাবে কেবল আংশিক পূর্ণ করা হতো। তদন্তে এসব উঠে আসার পর হাসপাতালটির পরিচালকসহ বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করা হয়। পাকিস্তানে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চার লাখ ২০ হাজার ২৯৪ জন রোগী শনাক্ত হয়েছেন, এদের মধ্যে তিন লাখ ৫৬ হাজার ৫৪২ জন সুস্থ হয়েছেন ও আট হাজার ৩৯৮ জনের মৃত্যু হয়েছে বলে ডন জানিয়েছে।

ভাগ