‘নগদ’ পেল দেশ সেরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের স্বীকৃতি

    লোকসমাজ ডেস্ক॥ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত ম্যাগাজিন ‘বিজনেস ট্যাবলয়েড’ এর ‘বেস্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অব ২০২০’ হিসেবে স্বীকৃতি পেয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।
    ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, পুরষ্কারটি পেয়ে আমরা আনন্দিত। আমাদের জন্য গর্ব যে বিজনেস ট্যাবলয়েডের মতো ব্যবসা-বাণিজ্য নির্ভর ম্যাগাজিন আমাদের সম্পর্কে খোঁজ-খরর করেছে এবং ‘নগদ’-কে বিজয়ীর তালিকায় রেখেছে।
    তিনি বলেন, ‘নগদ’-এর সেবা চালু হওয়ার পর থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিতে কাজ করছি। এ পুরস্কারটিও আমাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি।
    তানভীর এ মিশুক বলেন, বিজনেস ট্যাবলয়েড ছাড়াও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ‘নগদ’-কে সেরার স্বীকৃতি দিয়েছে, যা আমাদের প্রযুক্তিগত উদ্ভাবনের সাক্ষ্য দেয়।
    তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি যে, এই আন্তর্জাতিক স্বীকৃতিগুলো ‘নগদ’-কে দেশের মানুষের জন্য আরো কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করবে।
    প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে চালু হওয়া ‘নগদ’ এরই মধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মর্যাদা পেয়েছে। ‘নগদ’-এ এখন আড়াই কোটি সক্রিয় গ্রাহক রয়েছে যা দেশের এমএফএস ব্যবহারকারীদের ৩০ শতাংশ।

    ভাগ