ইজিবাইক চুরি মামলায় আটক শাহিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ইজিবাইক চুরি মামলায় আটক শাহিনের রোববার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাহিন শহরতলীর ধর্মতলা হ্যাচারিপাড়ার জাকির সরদারের ছেলে। গত ১ অক্টোবর রাতে সদরের বাগডাঙ্গা গ্রামের নুর ইসলামের গ্যারেজ থেকে দুটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হলে পুলিশ শাহিনকে আটক করে। পরে ২ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। রোববার শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভাগ