বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মনিরামপুরে যুবলীগের মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রোববার সন্ধ্যায় মনিরামপুরে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দলিয় কার্যালয় থেকে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামেন সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা স ম আলাউদ্দিন, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।

ভাগ