কেশবপুরে ঘের দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার, কেশবপুব (যশোর) ॥ যশোরের কেশবপুরে মাছের ঘের দখলের চেষ্টার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাস। পসূত্র মতে, কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার ব্যবসায়ী কামরুজ্জামান ২০১৮ সালে পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি বিলে ৩২৫ বিঘা জমি নিয়ে পাঁচ বছর মেয়াদে একটি মাছের ঘের করেন। কেশবপুর উপজেলা সদরের অপার ঘের মালিক কেরামত গাজী ও তার ছেলে ইয়াছিন গাজী প্রায় সময় ওই ঘের দখলের হুমকি দিতেন। এরই জের ধরে গত শনিবার বিকেলে পূর্বপরিকল্পিতভাবে কেরামত গাজী ও তার ছেলের নেতৃত্বে কেশবপুর, সাবদিয়া আলতাপোল ও সাগরদত্তকাটি গ্রামের ১৮/২০ জন সন্ত্রাসী কামরুজ্জামানের মাছের ঘেরটি দখল করতে যায়। এসময় গ্রামবাসীর বাধার মুখে ধাওয়া খেয়ে ঘেরের দখল নিতে তারা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এছাড়া ঘের মালিক কামরুজ্জামান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।াএদিকে অভিযুক্ত কেরামত গাজী জানান, ‘ওই বিলে আমার কোন ঘের নেই। সেখানে আমাকে পরিকল্পিতভাবে ঘের দখলে নেয়ার মিথ্যা অভিযোগ করা হয়েছে। প্রকৃত অর্থে কামরুজ্জামান বিশ্বাসের ওপর জমির মালিকরা ক্ষিপ্ত হয়ে পড়ায় সে আশঙ্কা করছে, তাকে জমির মালিকরা ঘের নাও দিতে পারে। যে কারণে আমাকে জড়ানো হয়েছে।’

ভাগ