ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘পোফ’ এর আয়োজনে ঝিকরগাছায় দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। উপজেলার কালিয়ানি গ্রামে জামিলা ওমর স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে রোববার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন, সংস্থার নির্বাহী পরিচালক ও মরহুম জামিলা ওমরের সন্তান হাসান হাফিজুর রহমান। ক্যাম্পে অন্তত দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও দুপুরের খাবার দেয়া হয়। একই সাথে এদিন কালিয়ানী গ্রামে জামিলা ওমর আমেরিকা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাইস্কুলের (প্রস্তাবিত) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ডা. জামশেদ আলম, নর্থবেঙ্গল মেডিকেলের শিক্ষার্থী সৈকত রায় সজীব, সিডিএস এর নির্বাহী পরিচালক জোসেফ বিশ্বাস, বাংলাদেশ ফাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম, ইউপি সদস্য শাহাজান আলী, সাংবাদিক আলমগীর হোসেন প্রমুখ।





