স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে গাঁজার গাছসহ মহসিন শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মহসিন ওই গ্রামের মোজাম্মেল শেখের ছেলে। ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদর উপজেলার খেদাপাড়া গ্রামে মহসিন শেখ নামের এক মাদক ব্যবসায়ীর ঘরের পেছনে গাঁজার চাষ করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে এসআই ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় তারা গাঁজা গাছসহ মহসিন শেখকে আটক করেন।





