কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের কুয়াদায় ভোজগাতী ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার সন্ধ্যায় কুয়াদা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কুয়াদা বাজারের সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল, রামনগরের শেখ হাসানুজ্জামান হাসু, ইউনিয়ন যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম, রামনগর ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব মেহেদী হাসান, যুবলীগ নেতা বাবলু রহমান, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির, বাপ্পি হোসেন, মোস্তাফিজুর রহমান মুন্না প্রমুখ।



