পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলার শ্যামনগর গ্রামে সুজনা খাতুন (১৭) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি রবিউল ইসলামের স্ত্রী। শনিবার দুপুরে খাওয়ার পর ঘরের দরজার সিটকিনি দিয়ে এক সন্তানের জননী সুজনা খাতুন আত্মহত্যা করেন। স্বামী রবিউল ইসলাম ইটের ভাটায় কাজ করে বৃহস্পতিবার বাড়ি আসেন, আবার শুক্রবার চলে যান। স্বামীর সাথে শুক্রবার ঝগড়া হয়েছিল বলে স্থানীয়রা জানান। পুলিশ ময়না তদন্তের লাশ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।




