যশোর শহরের ঘোপে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ রোকেয়া ফার্মেসি’র স্বত্ত্বাধিকারী খলিলুর রহমান ইন্তিকাল করেছেন। গতকাল সকাল ৮টার দিকে পিলু খান সড়কস্থ নিজবাস ভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
খলিলুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বিএনপি’র আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপি’র আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম তাকে দেখতে বাসভবনে যান। এ সময় তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এছাড়াও তাকে দেখতে, ঘোপ ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন, নগর যুবদলের সভাপতি শামীম হোসেন বাদল, কোতয়ালী থানা মহিলা দলের নেত্রী সেলিনা পারভীন শেলী, বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক খলিলুর রহমান ও ঘোপ ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদিকা আনোয়ার খাতুন আনু প্রমুখ। বাদজোহর ঘোপ স্টাফ কোয়ার্টার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ঘোপ করবস্থানে দাফন করা হয়েছে।

ভাগ