করোনায় ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু

লোকসমাজ ডেস্ক॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮৩৮ জনে। রোববার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বারিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন দুই হাজার ৫৫২ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৯৫ হাজার ৯৬০ জন। এর আগে শনিবার (৫ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৮৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৫ জন। এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী রোববার (৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৯৬৯ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৩৮৩ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৫৯৮ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৬০৩ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৪৮ জন।

ভাগ