ব্যাংকিং সেবায় ফ্লোরা সিস্টেমসের নতুন মাইলফলক

    লোকসমাজ ডেস্ক॥দেশে কোর ব্যাংকিং সফটওয়্যার কোম্পানি হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করলো ফ্লোরা সিস্টেম। বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকিং সফটওয়্যার প্রতিষ্ঠান টেমেনস টি২৪’র মাধ্যমে এই মাইলফলক ছুঁয়েছে ফ্লোরা টেলিকম। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
    বিজ্ঞপ্তিতে কলা হয়, ‘ফ্লোরা ব্যাংক’ নামে বিশেষায়িত সফটওয়্যারে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের সব এটিএম বুথসহ এক হাজার ২৪টি শাখার ১ কোটি ৯ লাখ ৫১ হাজার ৭২৫টি হিসাব পরিচালনা হচ্ছে, যা বাংলাদেশি কোনও ব্যাংকিং সফটওয়্যার প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা হওয়ার প্রথম ঘটনা। একই সময়ে টেমেনস টি২৪’র সফটওয়্যারের মাধ্যমে অগ্রণী ব্যাংকের ৯৫৮টি শাখাসহ সব এটিএম মেশিনকে সংযুক্ত করে সেবা প্রদান করছে ফ্লোরা টেলিকম।
    ফ্লোরা টেলিকমের প্রধান পরিচলন কর্মকর্তা (সিওও) শেখ জাওয়াহের আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প অনুসরণে দেশের আর্থিক খাতে তথ্য ব্যবস্থাপনায় নিরাপদ সেবা দেওয়ার লক্ষ্যে ২০০৮ সালে টেমেনস টি২৪’র সঙ্গে যাত্রা শুরু করে ফ্লোরা টেলিকম। এর আগে ১৯৯৭ সালের জুলাই মাসে ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সফটওয়্যারের প্রকল্প শুরু হয়। তিনি আরও বলেন, ফ্লোরা টেলিকমের সফল বাস্তবায়িত প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সীমান্ত ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, এনসিসিবিএল, এনবিআর, বাংলাদেশ পাসপোর্ট অধিদফতর, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ নির্বাচন কমিশন, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ইত্যাদি।

    ভাগ