যশোরে ২৩ ও ২৪ ডিসেম্বর খো খো টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার খো খো পরিষদের উদ্যোগে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর খো খো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। জেলা প্রতিষ্ঠিত কাবসমূহ ৩ হাজার টাকা এন্ট্রি ফি জমাদানপূর্বক জেলা ক্রীড়া সংস্থার অফিসকক্ষ থেকে খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম গ্রহণ করতে পারবে। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ফরম বিতরণ কার্যক্রম। চলবে ১০ তারিখ পর্যন্ত। ১২ ডিসেম্বর খসড়া খেলোয়াড় তালিকা ও ১৫ ডিসেম্বর চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করা হবে। জেলার বাইরের কোন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।

ভাগ