ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকের স্তর পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত স্বাস্থ্য কর্মীরা কর্মবিরতি পালন করে। বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে। এ সময় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মায়া দেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাফুজা খাতুন, অলোকা রায়, শীলা রানী ঘোষ, স্বাস্থ্য সহকারী সুশান্ত মন্ডল প্রমুখ। প্রসঙ্গত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী স্বাস্থ্য কর্মীবৃন্দ গত ২৬ নভেম্বর থেকে উপজেলার ৯৭টি টিকাদান কেন্দ্রের সকল কার্যক্রম এবং হাম-রুবেলা ক্যাম্পেইনসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রেখেছে।



