মোরেলগঞ্জে শহীদ শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালন

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার আলোচনা সভা ও মসজিদে বিশেষ মুনাজাত করা হয়। উপজেলা ও পৌর যুবলীগ এসব কর্মসূচির আয়োজন করে। শনিবার বেলা ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু ও যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান। পরে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশেষ মুনাজাত করা হয়।

ভাগ