লোহাগড়া(নড়াইল) সংবাদদাতা ॥ দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’ পত্রিকার লোহাগড়া প্রতিনিধি মো. বুলবুল খানের পিতা মো. ফিরোজ খান শনিবার মৃত্যুবরণ করেছেন(ইন্না—-রাজেউন)। মৃত্যকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, এক পুত্র, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যবরণ করেন। গতকাল আছরবাদ স্থানীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লোহাগড়া পৌর মেয়র মো. আশরাফুল আলম, স্থানীয় প্রেস কাবের সাধারণ সম্পাদক শেখ বদরুল আলম টিটো, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামানসহ সাংবাদিকবৃন্দ।




