লোহাগড়া পৌর এলাকায় বিভিন্ন মসজিদে মেয়রের অনুদান

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়ার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল আলম বিভিন্ন মসজিদে অনুদান দিয়েছেন। জানা গেছে, শুক্রবার বাদজুমা মেয়র আশরাফুল আলম পৌরসভার ৮ নং ওয়ার্ডের কচুবাড়িয়া পশ্চিমপাড়া জামে মসজিদে নির্মাণ কাজের জন্য ২৫ হাজার টাকা, রামপুর দরগাহ জামে মসজিদে ৫০ হাজার টাকা, সিংগা সরদারপাড়া জামে মসজিদে ২০ হাজার টাকা, সিংগা জামে মসজিদে ৭০ হাজার টাকা, কুন্দসী কেন্দ্রীয় জামে মসজিদে ৫০ হাজার টাকা অনুদান দেন। এছাড়াও তিনি ৩ ও ৪ নং ওয়ার্ডের পানি নিষ্কাশনের জন্য ড্রেনের কাজের উদ্বোধন করেন। এ সময় পৌর সচিব তফিকুল আলম, সহকারী প্রকৌশলী শফিউল ইসলাম, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোলা মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক তুহিন, মুরাদ হোসেন, আদনান হোসেন,পলাশ, সাংবাদিক শিমুল হাসান যুব-শিশু ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ইকবাল হাসান শিমুল, সাংবাদিক শিকদার উসমান গনিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভাগ