কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের সতীঘাটায় ৩দিন ব্যাপী তাবলীগের পুরাতন সাথীদের জোড় ইজতেমা শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। স্থানীয় আশরাফুল মাদারিস্ ময়দানে কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে আখেরি মোনাজাতে দেশের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। যশোর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর এবং কুষ্টিয়ার তাবলীগের পুরাতন সাথীদের নিয়ে গত বৃহস্পতিবার আছরবাদ এই জোড় শুরু হয়েছিল। গতকাল শনিবার হযরত মাও. আবুল বার সাহেবের বয়ান ও আখেরি মোনাজাতের মধ্যমে ইজতেমা সম্পন্ন হয়।





