চৌগাছা আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী ঘোষণা ছাড়াই আ.লীগের সভা শেষ

স্টাফ রিপোটার, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের প্রার্থী বাছাই উপলক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ডিভাইন সেন্টারে পৌর আওয়ামীলীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। তবে একাধিক প্রার্থী মনোনয়ন চাওয়ায় প্রার্থী ঘোষণা ছাড়াই রাতে সভা শেষ হয়। জেলা ও উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ অলোচনার মাধ্যমে প্রার্থী ঘোষণা করবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে বর্তমান পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেলসহ অন্তত ৯ জন আবেদন করেন। আবেদনকারী অন্যরা হলেন, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের স্ত্রী রোকেয়া রহমান, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মুজিদ, জেলা পরিষদ সদস্য শায়লা জেসমিন, নাছিমা খানম। বাকি ৩ জনের নাম জানা যায়নি। প্রার্থী তালিকা লম্বা হওয়ায় সভায় উপস্থিত নেতৃবৃন্দ চরম বিপাকে পড়েন বলে সূত্র জানায়। দফায় দফায় বৈঠক করেন তালিকা কাটছাট করে অন্তত ৩ সদস্যের একটি তালিকা কেন্দ্রে পাঠানোর জন্য। কিন্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা তারপর রাত অবশেষে প্রার্থী চ’ড়ান্ত না হওয়ায় নেতৃবৃন্দ সভা শেষ করে সভাস্থল ত্যাগ করেন। দ্রুত সময়ের মধ্যে জেলা ও উপজেলার শীর্ষ নেতারা বসে একটি ছোট তালিকা করে তা কেন্দ্রে পাঠাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এদিকে সভা থেকে দলীয় প্রার্থীর তালিকা ঘোষণা না হওয়ায় সম্ভব্য প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, শহীদ মসিয়ুর রহমানের ভ্রতুস্পুত্র ও উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা আলিকদর মোহাম্মদ সামছুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাবেক উপদপ্তর সম্পাদক অহিদুল ইসলাম তরফদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি সিরাজুল ইসলাম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড.শাহীনূর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ ও হুমায়ুন কবির সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাগ