লোকসমাজ ডেস্ক॥ দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮০৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৮৮ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৭৫ হাজার ৮৭৯ জনে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন। ১১৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৯৯টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫৪০ টি নমুনা। এখন পর্যন্ত ২৮ লাখ ৪৯ হাজার ৫৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।।





