স্টাফ রিপোর্টার ॥ যশোর রেলস্টেশনে গত বৃহস্পতিার রাতে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ জর্দ্দাসহ নুর ইসলাম (৫৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি খুলনার দৌলতপুর পাবনা এলাকার মৃত আব্দুর রহমান হাওলাদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা রাত সোয়া নয়টার দিকে রেলস্টেশনে অভিযান চালান। এ সময় রেলস্টেশন মাস্টারের অফিসের সামনে থেকে ভারতীয় বিভিন্ন কোম্পানির ৮৬২ কৌটার জর্দ্দাসহ নুর ইসলাম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার হওয়া জর্দ্দার মূল্য ৮১ হাজার ৬৪০ টাকা। এ ঘটনায় র্যাবের ডিএডি জিএম নকিবুল আলম খুলনা জিআরপি থানায় একটি মামলা করেছেন।





