চৌগাছার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গণির ইন্তিকাল

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গণি (৭৬) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বৃহস্পতিবার রাতে তিনি কারিগরপাড়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত স্টোকসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানান তার ছেলে পৌর কাউন্সিলর আব্দুর রহমান।  গতকাল শুক্রবার বেলা ১১ টায় কুঠিপাড়া সরকারি কিনিক মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থনে দাফন করা হয়। জানাজাপূর্ব স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ, পৌর মেয়র নুর-উদ্দীন আল-মামুন হিমেল, সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, চৌগাছা কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল লতিফ, মাস্টার কামাল আহমেদ, মাও. আব্দুল খালেক, মাও. আব্দুল গফুর ও মরহুমের বড় ছেলে আলমগীর হোসেন মিন্টু। এদিকে ব্যবসায়ী আব্দুল গণির মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস. এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন, পৌর সচিব গাজী আবুল কাশেম প্রমুখ।

ভাগ