বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের কচুয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে কচুয়া শহিদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য অ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা মীর ফজলে সাইদ ডাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার হাবিবুর রহমান, সরকরি শহিদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রী, কচুয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, সরকারি সি. এস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিয়া সুলতানা, শহিদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র রায় প্রমুখ।





