স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আগামী পৌর নির্বাচনে একক প্রার্থী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে ওই সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে মেয়র পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। সাধারণ স¤পাদক কার্ত্তিক চন্দ্র সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা ও দপ্তর স¤পাদক মফিজুর রহমান মফিজ। সভায় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম টুকু, সবুরন নেছা বেগম ও উদয় শংকর সিংহ, যুগ্ম সাধারণ স¤পাদক মদন সাহা অপু, আবু শাহীন, দপ্তর স¤পাদক সালাউদ্দীন প্রমুখ। সভায় পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র রফিকুল ইসলামের নাম একক প্রার্থী হিসেবে প্রস্তাব করেন। পরে দুলাল চন্দ্র সাহা সমর্থন করলে উপস্থিত নেতৃবৃন্দ সম্মতি দেন। এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক কার্ত্তিক চন্দ্র সাহা বলেন, কার্যনির্বাহী কমিটির গৃহীত সিদ্ধান্ত রেজুলেশন করে উপজেলা কমিটির সুপারিশক্রমে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠানো হবে। আগামী জানুয়ারি মাসে কেশবপুর পৌরসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে।





