ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের সভা বুধবার সকাল ১০ টায় হাসপাতালের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোর্ডের ট্রেজারার ড. সৈয়দা লুৎফুন নাহার, সদস্য শেখ আকরাম হোসেন, সৈয়দ হাফিজুর রহমান, মিসেস হালিমা ইসলাম, বি এম এ সালাম, অ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু ও ম্যানেজিং ট্রাস্টি ও প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. আব্দুর রব। সভায় হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর শেখ মহিতুজ্জামান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, কেসিসি’র কাউন্সিলর মো. সাইফুল ইসলাম প্রমুখ।





