স্টাফ রিপোর্টার ॥ আছিয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে যশোর পৌর এলাকার ৯০০ দুস্থ পরিবার পেল শীত বস্ত্র। গতকাল বুধবার হাজী আব্দুল করিম রোডস্থ সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হেসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, আছিয়া ও ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী সঞ্জয়, উপদেষ্টা হেদায়েতুল্লাহ চৌধুরী, মনোয়ারা চৌধুরী, ইয়াসমিন চৌধুরী, খাদেম রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ।





