লোকসমাজ ডেস্ক॥ তিন বছর পরে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারত থেকে এই চাল আমদানি করা হবে। গতকাল বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চাল আমদানির প্রস্তাব অনুমোদন করে। ভারতীয় কোম্পানি এগ্রিলিংক পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলা থেকে এই চাল সরবরাহ করবে। প্রতি কেজি চাল আমদানিতে খরচ হবে ৩৫ দশমিক ২৭ টাকা।





