আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি পরবর্তনশীল গ্রহ চন্দ্র ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুর্জন আত্মীয়বেশে যথা সর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা চালাতে পারে। প্রেম বন্ধুত্ব শুভ। মেষ [২১ মার্চ-২০ এপ্রিল] গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। বৃষ [২১ এপ্রিল-২০ মে] হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। দীর্ঘদিনের হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। মিথুন [২১ মে-২০ জুন] দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। কর্কট [২১ জুন-২০ জুলাই] টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। বাড়ির ইলেকট্র্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল ও আসবাবপত্র মেরামতে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে। শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখা আবশ্যকতা। সিংহ [২১ জুলাই-২০ আগস্ট] ডাকযোগে প্রাপ্ত সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হারানো বুকের ধন বুকে ফেরার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা। কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর] কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর] ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। সপরিবারে মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা। বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর] দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন এড়িয়ে চলুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। অবশ্য সংকটকালে সহযোগীরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর] কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের স্বপ্ন পূরণ হবে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে। শত্রুরা পরাস্ত হবে। মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি] সিজনাল রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পাবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দেবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি] শিক্ষার্থীদের উচ্চশিক্ষা তথা বিদেশ গমনের স্বপ্ন পূরণ হবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে। বেকার যুবক-যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগার সম্ভাবনা। মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ] দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে।