ফুলতলা (খুলনা) অফিস॥ ফুলতলা থানা পুলিশ ১১লিটার মদসহ দুই মাদক সেবীকে আটক করেছে। তাদেরকে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ফুলতলার রফিক সড়ক থেকে পঠিয়াবান্দা গ্রামের সুরেন মন্ডলের ছেলে লিগাল মন্ডল (৩২) কে ৮ লিটার মদসহ এবং ফুলতলা বাজার পানহাট এলাকা থেকে অভয়নগরের ইছামতি গ্রামের সোহেল রানা (২৭) কে ৩ লিটার মদসহ আটক করা হয়। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।




