মাস্ক ব্যবহার না করায় মামলাসহ জরিমানা আদায় লোহাগড়ায়

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় মাস্ক ব্যবহার না করায় মামলা দায়েরসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জী মঙ্গলবার বিকেলে লোহাগড়ার লক্ষীপাশা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্র জানায়, মুখে মাস্ক পরিধান না করার অভিযোগে আদালত ৮ জনের নামে মামলা দায়ের এবং দুই হাজার নয়’শ টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে শাস্তি প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্টেট রাখী ব্যানার্জী বলেন, নো মাস্ক-নো সার্ভিস। করোনাকালে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। তিনি জানান, অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে জরিমানার সাথে জেলও দেয়া হতে পারে।

ভাগ