বাগেরহাট সংবাদদাতা ॥ প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভূক্তিসহ সাত দফা দাবিতে বাগেরহাটে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসকাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি, বাগেরহাট জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন করা হয়। এতে বাগেরহাটের মোল্লাহাট, ফকিরহাটসহ বিভিন্ন উপজেলার ৫টি বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি, বাগেরহাট জেলা শাখার আহবায়ক শেখ কামরুজ্জামান, সদস্য সচিব শেখ সোহেল রানা, শিক্ষক রাবেয়া ইসলাম, মো. আরিফুল ইসলাম, শাম্মি আক্তার, নাজমা খাতুন প্রমুখ।




