খানজাহান আলী থানা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফুলবাড়ীগেট (খুলনা)সংবাদদাতা ॥ দেশব্যাপী মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে খানজাহান আলী থানা যুবলীগের উদ্যোগেবিােভ মিছিল ও সমাবেশ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ফুলবাড়ীগেটে খুলনা-যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন। বক্তৃতা করেন সাবেক ছাত্রলীগ ফোরাম নেতা আবু হেনা বাবলু, তরিকুজ্জামান মনির, যুবলীগ নেতা জাহিদুর রহমান বাবু, থানা শ্রমিকলীগ নেতা বায়জিদ সরদার, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

ভাগ