ফুলবাড়ীগেট (খুলনা)সংবাদদাতা ॥ খানজাহান আলী থানা শাখার নিরাপদ সড়ক চাই(নিসচা)‘র লিফলেট বিতরণ ও আলোচনা সভা মঙ্গলবার বেলা ১১ টায় শিরোমণি বাজারের সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি ও জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান লিটনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েজডার নির্বাহী পরিচালক ডা. মারুফুল হক। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, মো. ভেমর সরদার প্রমুখ। সভায় সকলের রাস্তায় চলাচল, সঠিক নিয়মে গাড়ি চালনা, চলাচলের সময় মোবাইলে কথা না বলাসহ দুর্ঘটনা এড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।





