স্টাফ রিপোর্টার ॥ মধ্যরাতে যশোর শহরের দড়াটানায় ট্রাফিক বক্সের সামনে মাতলামি করার সময় ২ মদ্যপকে আটক করেছে পুলিশ। হাসপাতালে নিয়ে পাকস্থলি ওয়াশের পর তাদের বিরুদ্ধে মামলাও দেয়া হয়েছে। আটককৃতরা হলেন-ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার কাকুরিয়া গ্রামের নেয়ামুদ্দিনের ছেলে বর্তমানে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের জনৈক কচু মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইকবাল হোসেন (২৭) এবং ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামের মো. জব্বারের ছেলে বর্তমানে যশোর শহরতলীর ধর্মতলার অ্যাড. জিএম আবুল কালামের বাড়ির ভাড়াটিয়া ফরিদ হোসেন (২৮)। পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ইকবাল ও ফরিদ নামে ওই দ্ইু যুবক দড়াটানায় ট্রাফিক বক্সের সামনে মাতলামি করছিলো। এ খবর পেয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই উজ্জল কবির সেখানে গিয়ে তাদের আটক করেন। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে পাকস্থলি ওয়াশ করানো হয়। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।





