লোকসমাজ ডেস্ক॥ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তালিকা পাঠিয়েছেন। তিনি জানান, সোমবার চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজুদ্দিন নসু মহা-সচিবের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন।
প্রার্থীরা হলেন- পঞ্চগড় পৌরসভায় তৌহিদুল ইসলাম, পীরগঞ্জে রেজাউল করিম, ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী, বদরগঞ্জে ফিরোজ শাহ, কুড়িগ্রামে শফিকুল ইসলাম, পুঠিয়ায় আল মামুন, কাটাখালীতে সিরাজুল হক, শাহজাদপুরে মাহমুদুল হাসান, খোকসায় রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম, চালনায় আবুল খায়ের খান, বেতাগীতে হুমায়ুন কবির, কুয়াকাটায় আবদুল আজিজ, উজিরপুরে শহিদুল ইসলাম খান, বাকেরগঞ্জে এস এম মনিরুজ্জামান, গফরগাঁওয়ে শাহ আবদুল্লাহ আল-মামুন, মদনে এনামুল হক, মানিকগঞ্জে আতাউর রহমান, শ্রীপুরে শহিদুল্লাহ শহিদ, দিরাইয়ে ইকবাল হোসেন চৌধুরী, বড়লেখায় আনোয়ারুল ইসলাম, শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি ও সীতাকুণ্ডে আবুল মুনছুর। এর আগে রবিবার (২৯ নভেম্বর) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে দলের নেতারা সিদ্ধান্ত নেন, নির্বাচন কমিশন ঘোষিত ২৫টি পৌরসভার নির্বাচনে অংশ নেবে বিএনপি।





