শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উলাশীর বিএনপি নেতা কামরুজ্জামান শান্তি ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কামরুজ্জামান শান্তি উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বেনেখড়ি গ্রামের মরহুম এন্তাজ উদ্দিনের রড় ছেলে। কামরুজ্জামান শান্তির চাচাতো ভাই বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন জানান, শনিবার সন্ধ্যায় শান্তি বুকে ব্যথা অনুভর করেন। তিনি কথা বলতে বলতে লুটিয়ে পড়েন মাটিতে। তাকে বাগআঁচড়ার একটি প্রাইভেট হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। গতকাল রোববার সকাল ১১ টায় বেনেখড়ি এবতেদিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আলহাজ আশরাফুল আলম বাবু, ইউপি সদস্য সাহেব আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, শার্শা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিসহ অনেকে অংশ নেন।





