মোরেলগঞ্জের অসহায় ভ্যানচালক প্রধানমন্ত্রীর কাছে ঘর চান

শামীম আহসান মলিক, মোরেলগঞ্জ (বাগেরহাট) ॥ স্ত্রী,পুত্র ও তিন কন্যা নিয়ে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ধানসাগর পিসি বারইখালী গ্রামে বসবাস করেন হালিম শেখ। ভ্যানচালক হলেও অদম্য ইচ্ছা শক্তি নিয়ে সন্তানদের লেখাপড়ার জন্য তিনি প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন। বড় মেয়ে তানিয়ার এসএসসি পাশের পর অর্থের অভাবে পড়াশুনা বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে বিয়ে দিতে হয় তাকে। এসএসসি পাশের পর মেজ মেয়ে সনিয়ার লেখাপড়াও বন্ধ। ছোট মেয়ে মর্জিনা চলতি বছর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ও ছোট ছেলে আব্দুল্লাহ একই বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্র। সংসারের একমাত্র আয়ের উৎস তিনি। একটি ভ্যান তার একমাত্র অবলম্বন। সন্তানদের লেখাপড়া চালিয়ে পরিবারের ভরণপোষণে হিমশিম খাচ্ছেন তিনি। শ^শুর হামেদ উদ্দিন তার স্ত্রীকে নামে ৫ কাঠা জমি দিলেও দান করলেও অর্থের অভাবে ঘর তুলতে পারেননি। ভ্যান চালক হালিম শেখ বলেন, সন্তান ও পরিবার পরিজন নিয়ে ভাঙা ঘরে নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের। তিনি বলেন, ‘শুনেছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় পরিবারকে ঘর তুলে দিচ্ছেন। আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। চাই তার কাছে একটু মাথা গোঁজার ঠাঁই।’

ভাগ