কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ বেতন বৈষম্যের প্রতিবাদে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা দেশব্যাপী কর্মবিরতি পালন করছেন। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে স্বাস্থ্যকর্মীরা দিনব্যাপী কর্মবিরতিতে অংশ নেন। ফলে ইপিআই টিকাদানসহ সকল স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যায়। সরকারি চাকরিতে বঞ্চনা, অবহেলা ও বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এই কর্মসূচি ঘোষণা করে।




