স্টাফ রিপোর্টার ॥ বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় এক যুবক আহত হয়েছেন। আহত রাজু আহমেদ (২৪) নৌকা প্রতিকের কর্মী। প্রতিপক্ষ আনারস প্রতিকের কর্মীরা তাকে কুপিয়ে জখম করেছে। রাজুর স্বজনরা জানান, তিনি বসুন্দিয়ার আলাদীপুর বাজারে মাংসের ব্যবসা করেন। সন্ধ্যায় নৌকার পক্ষে মিছিল করে একটি দোকানে ওষুধ কিনছিলেন রাজু। এ সময় প্রতিপক্ষ আনারস প্রতিকের সমর্থক মাহিম হাসান বাপ্পাসহ ৫/৬ জন এসে তার পায়ে কোপ দেয় এবং মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাজু বাঘারপাড়ার বারভাগ গ্রামের মৃত আবদুর রহমানের পুত্র এবং জামদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।





