তালায় প্রধান শিক্ষক সমিতি : সভাপতি রবিউল ইসলাম সম্পাদক সোহরাব হোসেন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি গঠিত হয়েছে। শনিবার সুজনসাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম লিয়াকত হোসেনের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। ১৫০ জন প্রধান শিক্ষকের উপস্থিতিতে ৭১ সদস্য বিশিষ্ট তালা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি গঠন করা হয়। উপস্থিত প্রধান শিক্ষকদের প্রস্তাব ও সমর্থনে সর্বসম্মতিক্রমে তালা উপজেলার চোমরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামকে সভাপতি এবং দক্ষিণ বারইিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, চন্ডিদাস হাজরা, শেখ মিজানুর রহমান,খান জহুরুল ইসলাম,আজহারুল ইসলাম,সরকার নিহার রঞ্জন,সমীরন সরকার,মোড়ল আব্দুর সাত্তার,আব্দুর রকিব,আনজুয়ারা,নাজিমা,সুলতানা নুরুল আমিন,মোস্তাফিজুর রহমান সুজন প্রমুখ।

ভাগ