স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে নদীতে ডুবে হুসাইন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। শিশু হুসাইন নিশ্চিন্তপুর গ্রামের নাহিদ হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। খোঁজাখুঁজির পর বাড়ির পাশে চিত্রা নদীর পানিতে মিশুটিকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





