ঝিকরগাছায় সিভিল সার্জনের অভিযানে ৪টি ক্লিনিকে তালা

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় যশোরের সিভিল সার্জনের বিশেষ অভিযানে ৪টি কিনিকে তালা লাগানো হয়েছে। অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি কিনিকে নিজেরাই তালা লাগিয়ে পালানোর খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, শনিবার সকালে সিভিল সার্জন শেখ আবু শাহীনের নেতৃত্বে অনুমোদনহীন বিভিন্ন কিনিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে বৈধ কাগজপত্র না থাকায় ঝিকরগাছা বাজারস্থ আনিকা কিনিক, বাঁকড়া বাজারস্থ স্টার কিনিক, বাঁকড়া সার্জিক্যাল কিনিক ও একতা মেডিকেল সেন্টারে তালা ঝুলিয়ে দেয়া হয়। এদিকে অভিযানের খবর পেয়ে ঝিকরগাছা ও বাঁকড়া বাজারের বেশ কয়েকটি কিনিকের মালিক নিজেরাই তালা লাগিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন সাংবাদিকদের বলেন, যেসব কিনিকে মানুষের স্বাস্থ্য ঝুকি আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভাগ