স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ বেতন বৈষম্য নিরসনের দাবিতে অব্যাহতভাবে ঝিনাইদহে কর্মবিরতি পালন করে চলেছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার সকাল থেকে শহরের পুরাতন হাসপাতালসহ বিভিন্ন উপজেলায় এ কর্মবিরতি পালন করছেন তারা। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলছে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। কর্মবিরতি দিয়ে তারা অফিস প্রাঙ্গনে বিক্ষোভ ও সমাবেশ করছেন। এ সময় তারা স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শকদের ১১ তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেডসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান।





