স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে কমিউনিটি কিনিক পরিচালনায় স্থানীয় সরকারের প্রতিনিধি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বাস্থ্যসেবা কমিটির সদস্য জীবন কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওলিয়ার রহমান, সদর থানা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজা। আয়োজকরা জানান, জাইকার অর্থায়নে স্বাস্থ্য অধিদফতরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার এর আয়োজনে দুই দিনব্যাপী এই কর্মশালায় সদর উপজেলার পোড়াহাটি, পাগলা কানাই ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও সদস্যরা অংশ নেন।




